ভোলা প্রতিনিধি॥ ভোলায় দোকান থেকে চুরি যাওয়া টাকা-মোবাইল ও ঘড়িসহ মো. শহিদ (৫২) নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার (২১ আগস্ট) দুপরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার।
এসময় তিনি বলেন, শনিবার রাতে শহরের মোসলেউদ্দিন স্টোর নামের একটি প্রতিষ্ঠানে কেনাকাটা করার জন্য ব্যবসায়ী মো. খোকন নামের এক ব্যক্তি দোকানে প্রবেশ করেন। তিনি সঙ্গে থাকা নগদ তিন লাখ ১৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি ঘড়িসহ শপিং ব্যাগ দোকানে রেখে মালামাল দেখছিলেন। ওই সময় মো. শহিদ নামের অপর এক ব্যক্তি দোকানে প্রবেশ করে কৌশলে শফিং ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
পরে রাত পৌনে ১২টার দিকে চুরি হওয়া ব্যাগের মালিক মো. খোকন ৯৯৯ নম্বরে কল দিয়ে অভিযোগ করলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করে অভিযানে নামের পুলিশ।রোববার সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ উপজেলার বাপ্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মো. শহিদের বাড়িতে অভিযান চালিয়ে নগদ তিন লাখ ৫ হাজার ২০০ টাকাসহ তাকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায় যে, আসামি একজন পেশাদার চোর। পূর্ব পরিকল্পনা অনংযায়ী আসামি শহিদ ভুক্তভোগী খোকনকে অনুসরণ করে দোকানে প্রবেশ করে এবং কৌশলে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।পরে মোবাইল ও হাতঘড়িটি পুকুরে ফেলে দেয়। তার দেওয়া তথ্যমতে মোবাইল ও ঘড়ি উদ্ধার করা হয়।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যবসায়িদের সকল ব্যবসায় প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান। এতে করে অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক তা পুলিশের নজরদারিতে আসবে এবং অপরাধীকে আইনের আওতায় আনা যাবে। এর ফলে অপরাধ প্রবণতা কমবে এবং অপরাধীরা অপরাধমূলক কর্মকান্ড করতে নিরুৎসাহিত হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments