ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজ আকতারী মমতাজ বলেছেন, বাংলা সাহিত্যের পথিকৃৎ ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একজন প্রখ্যাত কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, পন্ডিত, দার্শনিক ও নোবেলজয়ী হিসেবে তিনি আমাদের হৃদয়ে চির অমলিন। বাংলা ভাষা ও সাহিত্যকে রবীন্দ্রনাথ পৌঁছে দিয়েছিলেন অন্যান্য উচ্চতায়। বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথকে কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর নামটা বাঙালির আবেগ আর রক্তে মিশে থাকা এক অস্তিত্ব। ফুলতলা অঞ্চলের মানুষের সৌভাগ্য ও অতীব গৌরবের বিষয় যে রবীন্দ্র ও তার সহধর্মীনি মৃনালিনী দেবীর নামের সাথে ওৎপ্রোত ভাবে জড়িয়ে আছে ফুলতলার নাম। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় বিশ্ব্কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ফুলতলার দক্ষিণদিহি গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ও রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার শেষ দিনে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি একথা বলেন।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে “একুশ শতকে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা” বিষয়ের উপর আলোচনা করেন বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক অধ্যাপক অসিত বরণ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজম খান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ সিটি কর্পেরেশনের সচিব রাজিব সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments