শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন মো. মাসুদুর রহমান।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তাঁকে এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
মাসুদুর রহমান পেশায় একজন ব্যবসায়ী এবং জেলা শিল্পপতি ও ব্যবসায়ী কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মাসুদুর রহমান এই আসনের সাবেক জামায়াত মনোনীত প্রার্থী প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই। গত ৩ ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামান বাদলের মৃত্যু হয়। প্রার্থীর মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এই আসনের সাধারণ নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে ঘোষিত নতুন তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শেরপুর-৩ আসনে মাসুদুর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মাহমুদুল হক রুবেল। রুবেল এই আসন থেকে এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এর আগে এই আসনের নির্বাচন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে স্থগিত করা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন করে তফসিল ঘোষণা করে জানায়, স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর আবার মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাইসহ নির্বাচনী কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments