স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির সহযোগিতায় চলমান ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪ এর পুরুষ ২০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুন। এবারের আয়োজনে দ্বিতীয় স্থান অধিকার করেছেন চ্যানেল টোয়েন্টি ফোরের রেদওয়ান শোয়েব। আর তৃতীয় স্থান অধিকার করেছেন গতবারের চ্যাম্পিয়ন যুগান্তরের জ্যোর্তিময় মন্ডল।
পুরুষদের গোলক নিক্ষেপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন যুগান্তরের জ্যোর্তিময় মন্ডল। তিনি ১০ দশমিক ২৭ মিটার দূরে গোলক নিক্ষেপ করে প্রথম হন। ৯ দশমিক ৫৬ মিটার দূরে গোলক নিক্ষেপ করে দ্বিতীয় হয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের রেদওয়ান শোয়েব। আর ৯ দশমিক ৩০ মিটার দূরে গোলক নিক্ষেপ করে তৃতীয় স্থান অধিকার করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুন।
এদিকে, নারীদের ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির শাহনাজ শারমীন। রানার আপ হয়েছেন নিউজ নাউ বাংলার নাজনীন আক্তার লাকী। তৃতীয় স্থান অধিকার করেন সমকালের সাজিদা ইসলাম পারুল।
রাজধানীর পল্টন ময়দানে অনুষ্ঠিত প্রতিযোগিতা উপভোগ করেন ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের পরিচালনায় খেলায় উপস্থিত ছিলেন ডিআরইউ’র কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
সব মন্তব্য
No Comments