কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার মনপুরায় বিকাশ প্রতারণার মাধ্যমে দুটি নাম্বার থেকে হাতিয়ে নেওয়া ৮২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
মনপুরা থানা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ভুক্তভোগী মো. হারুন লিখিতভাবে ভাবে ডাইরি ভুক্ত করেন যে, সে একজন আচার বিক্রেতা। ভ্যানে করে রাস্তায় রাস্তায় ঘুরে আচার বিক্রয়ের জমানো ৭৭ হাজার টাকা তার বিকাশ একউন্টে ছিল। গত ১৬ সেপ্টেম্বর তার বিকাশ একাউন্ট হ্যাক করে এক প্রতারক চক্র তার টাকা নিয়ে যায়।
এবং গত ২৮ আগস্ট শিশু আমেনার মা লিখিতভাবে ভাবে ডাইরি ভুক্ত করেন যে, বিয়ের পর তার ৩ জন কন্যা শিশু জন্ম হয়।পরে চতুর্থ কণ্যা সন্তান আমেনা জন্ম হওয়ায় স্বামী তাকে চেড়ে চলে যান। জন্মের পর থেকে জটিল রোগে আক্রান্ত আমেনা। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। একটু একটু করে মেয়ের চিকিৎসার জন্য বিকাশ একাউন্টে টাকা জমিয়েছেন।কিন্তু গত ১৬ আগস্ট তার বিকাশ একাউন্ট হ্যাক করে প্রতারক চক্র তার টাকা নিয়ে যায়।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে কলেন, ভিষ্টিমদের ডাইরীর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ও বিকাশ কাস্টমার কেয়ারের সহায়তায় বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়। এবং তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments