চট্টগ্রাম অফিস: খাগড়াছড়ির পানছড়িতে জনসাধারণের বিরুদ্ধে বিজিবির দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিকে নিঃশর্ত মুক্তির দাবিতে গণসমাবেশ করেছে গণ অধিকার রক্ষা কমিটি। শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টায় লোগাং করল্যাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা আগামী ১৫ অক্টোবরের মধ্যে বিজিবি কর্তৃক দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক সুমন চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে গণ অধিকার রক্ষা কমিটির আহব্বায়ক কালাচাঁদ চাকমার সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক রমেল মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, লতিবান ইউপির সাবেক চেয়ারম্যান কিরন ত্রিপুরা, গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব সুজাতা চাকমা, মনিন্দ্র লাল ত্রিপুরা, নারী অধিকার রক্ষা কমিটির প্রতিনিধি সমিত্রা ত্রিপুরা, কার্বারী এসোসিয়েসনের সভাপতি হেমরঞ্জন চাকমা প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ লোগাং বিজিবি ক্যাম্পে এক ব্যবসায়ির সাড়ে ১২ লক্ষ টাকা জব্দসহ দুই ব্যক্তিকে অন্যায়ভাবে আটকের ঘটনার জের ধরে এলাকাবাসীর সাথে বিজিবি সদস্যদের ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বিজিবি ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০০/৬০০ জনকে আসামি করে হয়রানিমূলক মামলা দায়ের করে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments