কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ।। পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের সাথে নানা বাড়িতে এসে লাশ হয়ে ফিরল ৬ বছরের শিশু লাবিব ইসলাম। রবিবার সকালে একটি ব্যাটারি চালিত অটোভ্যানে তার নানির সাথে ঘুড়তে বের হয়। এসময় অটোভ্যানটি উল্টে ওই শিশুটি মাথায় গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মুত্যু হয়। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত লাবিব কুয়াকাটার পর্যটন ব্যবসায়ী ও সাংবাদিক জাকারিয়া জাহিদের বড় ছেলে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিস্তারিত জেনেছি। মৃতর পরিবার থেকে কোনো অভিযোগ নেই। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
সব মন্তব্য
No Comments