স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার আবারও একতরফা নির্বাচন করে একদলীয় শাসনব্যবস্থা অব্যাহত রাখার স্বপ্ন দেখছে। কিন্তু সে স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিনত হবে। তিনি বলেন, বিদেশী রাষ্ট্র নয়, দেশের জনগণ এই অবৈধ সরকারকে স্যাংশন দিয়েছে।
রবিবার দুপুরে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ড. ফরিদুজ্জামান বলেন, সরকার জনগণের সকল মৌলিক অধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। আজকে দেশে কোনো মানবাধিকার নেই, বাকস্বাধীনতা নেই, ন্যায় বিচার নেই। গণতন্ত্র আজ ভূলন্ঠিত। মানুষ আজ এই দুঃশাসন থেকে পরিত্রাণ চায়। আর এরজন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল দেশপ্রেমিক জনগণকেও রাজপথে নামতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান ড. নূরুল ইসলাম বেপারী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী, সাম্যবাদী দলের কমরেড সৈয়দ নূরুল ইসলাম, এনডিপি মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জোট নেতা নবী চৌধুরী, বেলাল আহমেদ, মনির শরিফ, অ্যাডভোকেট শাহ আলম বাদল, ইঞ্জিনিয়ার মো. বারেক প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments