আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের অবমল্যায়ন করে টাকার বিনিময়ে কমিটি ঘোষণা করায় এ সংবাদ সম্মেলন করা হয়।
ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের নেতা এমদাদুল হক মোল্লা সংবাদ সম্মেলনে উল্লেখ করেন আওয়ামীলীগ কর্মীদের নিয়ে ৩১ অক্টোবর ২৪ইং তারিখ রাতে জেলা শ্রমিক দলের সভাপতি,সম্পাদকের স্বাক্ষরিত সোস্যাল মিডিয়াতে একটি ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।
এই কমিটিতে আওয়ামীলীগের মাদক ব্যবসায়ী কর্মীদের নাম থাকার কারনে সদ্য ঘোষিত কমিটির ১৬ জন নেতা পদত্যাগ করেন।
নতুন কমিটিতে ঝিনাইগাতী উপজেলার বিলুপ্ত কমিটির সক্রিয় ত্যাগী নেতাদের নাম না থাকাই রাতেই ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের মধ্যে খবর ছড়িয়ে পরলে প্রতিবাদ মিছিল করেন ত্যাগি নেতাদের বহিষ্কার করায় ৩ নভেম্বর ২৪ইং রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি, ছাত্র রাজনীতি করেছি, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কালে অবৈধ স্বৈরাচার হাসিনা সরকারের জুলুম নির্যাতন মামলা হামলার শিকার হয়েছি।
এখন কমিটি করতে হলে ত্যাগী নির্যাতিত শ্রমিক নেতাদের সমন্বয় করেই কমিটি করতে হবে টাকার বিনিময়ে ঘোষণার কমিটি ঝিনাইগাতে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা মেনে নেবে না। টাকার বিনিময়ে এই কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments