আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি 'লেহরা দো তিরঙ্গা' শুরুর আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে পতাকা উড়ানোর কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিজিৎ। কর্মসূচিতে যোগ দিতে বাসা থেকে বের হওয়ার কয়েক মিনিট আগে ঝান্ডেওয়ালানের বাসা থেকে তাকে আটক করা হয়। একই সময় মান্ডি হাউস এবং বারাখাম্বা রোড এলাকা থেকে নেহা বোরাকে আটক করা হয় যখন তিনি তিরঙ্গা হাতে মিছিল নিয়ে কনট প্লেসের দিকে যাচ্ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) এবং রেডিফ জানিয়েছে, দিল্লি পুলিশের ২০ জনের বেশি সদস্য সকালে অভিজিতের বাসায় গিয়ে বিএনএসএস ১৬৩ ধারায় নোটিশ জারি করে বিক্ষোভ না করার নির্দেশ দেয়। নোটিশে বলা হয়, কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর থাকায় মিছিল করলে তা নাগরিক ও ব্যবসায়ীদের অধিকার ক্ষুণ্ণ করবে। এরপর তাকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়। এএনআই-এর ভিডিওতে পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, “We are detaining you right now”।
অন্যদিকে নেহা বোরাকে আটকের বিষয়ে ইংলিশ মাতৃভূমি ও ইনশর্টস জানিয়েছে, অভিজিতের পরপরই তাকে আটক করা হয়। তার সঙ্গে আরও কয়েকজন বিক্ষোভকারীকেও আটক করা হয়েছে।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দরে বিমানের ভেতর থেকে অভিজিৎকে আটক করা হয়েছিল। তার সঙ্গে সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়। পরদিন মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে ছুটে যান। তার আগের দিন তার দাদি বার্ধক্যজনিত কারণে মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, সিজেপির দুই নেতা জন্তর মন্তরে নিষেধাজ্ঞা অমান্য করে পতাকা মিছিল করায় ৫ দিনের জেল হেফাজতে ছিলেন। তাদের সমর্থনে এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির ডাক দেওয়া হয়। কর্মসূচি ঠেকাতে নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) শুক্র ও শনিবার সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা করেছে।
দুই শীর্ষ নেতাকে আটকের পরও সিজেপি জানিয়েছে, বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (১৫ অক্টোবর দিবাগত রাত ...
স্টাফ রিপোর্টার: জনগণের খাদ্য অধিকারের আইনি স্বীকৃতি দিতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু। তিনি ব ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যা ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বাংলাদেশ জা ...
সব মন্তব্য
No Comments