স্টাফ রিপোটার: দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, ঋণখেলাপী ও কালো টাকার মালিকদের নামের তালিকাসহ শ্বেতপত্র প্রকাশ, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং দোষীদের বিচারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৩১ মে ২০২৪ বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচাস্থ অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, সম্পাদক মন্ডলীর সদস্য ও জোন ৬ এর সমন্বয়ক নিখিল দাস, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনে দেশের জনগণ জিম্মি। সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতি, লুটপাট আজ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সাবেক পুলিশ প্রধান বেনজীরের অবৈধ সম্পদের যে বিবরণ পত্রিকায় এসেছে তা হিমশৈলের চ‚ড়ামাত্র। এমন বহু বেনজীরের অস্তিত্ব দেশে রয়েছে। বেনজীরের অবৈধ সম্পদ তো রাতারাতি হয়নি। রাষ্ট্র-সরকারের চোখের সামনেই এটি গড়ে উঠেছে। বেনজীর, ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে পুলিশের সর্বোচ্চ পুরষ্কার ‘বিপিএিম’ ৫ বার পেয়েছে। এমনকি ২০২১ সালে শুদ্ধাচার পুরষ্কারও পেয়েছে। আজিজ-বেনজীর-আনারের ঘটনার মধ্য দিয়ে দুর্বৃত্তায়িত অর্থনীতি ও রাজনীতির ভয়াবহ চেহারা ফুটে উঠেছে।
নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর দেশ থেকে ৭৬ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ব্যাংক লুটপাটকারীদের বিচারের আওতায় না এনে দেউলিয়া ব্যাংকগুলোকে অন্য ব্যাংকের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। এতে লুটপাটকারীরা আরো উৎসাহিত হবে। ১ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা খেলাপী ঋণের কথা সরকার বললেও বাস্তবে তা প্রায় ৬ লক্ষ কোটি টাকা হবে। পাচারকৃত টাকা ও খেলাপী ঋণ উদ্ধারের কোন পদক্ষেপ নেই। প্রতি বছর বাজেটে ১০ শতাংশ পরিশোধের মাধ্যমে কালো টাকা সাদা করে বৈধতা দেয়া হচ্ছে। দেশে চরম অর্থনৈতিক সংকট চলছে। রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারে নেমেছে। একদিকে সরকার কৃচ্ছতা সাধনের কথা বলছে আরেকদিকে ডিসি ও ইউএনওদের জন্য ৩৮২ কোটি টাকায় কেনা হচ্ছে ২৬১টি গাড়ী। নেতৃবৃন্দ লুটপাকারী, দুর্নীতিবাজ, কালো টাকার মালিকদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, আয়ের সাথে সঙ্গতিহীন সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments