নাটোর প্রতিনিধি: বাজার সিন্ডিকেট ভাঙতে নাটোর স্বার্থ রক্ষা কমিটি’র উদ্যোগে চালু হয়েছে ‘জনতার বাজার’। যেখানে ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী।বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এভাবেই শাকসবজি বিক্রি করা হবে বলে জানিয়েছেন তারা।
বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা এই বাজার চালু করে।
সরেজমিনে দেখা যায়, জনতার বাজার কর্মসূচি সকাল ৭.৩০ থেকে শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও সবজি পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করছে। সকাল থেকেই সড়ক পথের যাত্রীরা ও স্থানীয়রা শিক্ষার্থীদের থেকে পণ্য ক্রয় করেন। সকাল থেকে শুরু হওয়া এ বাজার কার্যক্রম দুপুর পর্যন্ত চলবে বলে জানান স্বার্থ রক্ষা কমিটি।
স্বার্থ রক্ষা কমিটির জনতার বাজারে চাল, ডিম, আলু, কচু, বেগুন, লাউ, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, ডিম, শাক বিক্রি হয়। এর মধ্যে চাল প্রতিকেজি ৪৫ টাকা, ডিম প্রতি হালি ৪৯, আলু কেজি প্রতি ৫৪ টাকা, পেঁয়াজ কেজি প্রতি ১৩০ টাকা, বেগুন কেজি প্রতি ৫৫ টাকা।
বাজারটিতে পণ্য কিনতে মাহাবুব আলম নামে এক ক্রেতা বলেন, জিনিসপত্রের অতিরিক্ত দামে মানুষের জন্য বর্তমানে বাজার করা খুব কঠিন হয়ে গেছে। এখানে সবকিছুরই দাম কম। শিক্ষার্থীদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
দিনমজুর হযরত আলী বলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এখানে ন্যায্যমূল্যে চাল , ডাল, সবজি বিক্রির হচ্ছে দেখলাম। বাজারে যে দাম সে তুলনায় এখানে প্রতিটি পন্য ৫ থেকে ১৫ টাকা দাম কম। এমন দামে সবজি ক্রয় করতে পারলে আমাদের ঘরের টানাপড়েন কিছুটা হলেও তাদের কমবে। যারা এমন মহান কাজ করছেন তাদের মন থেকে দোয়া করি।
নাটোর স্বার্থ রক্ষা কমিটি’র সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। 'জনতার বাজার' কর্মসূচির মাধ্যমে স্বল্পমূল্যে জনসাধারণের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও সবজি বিক্রয় করা হচ্ছে। যেখানে সরাসরি কৃষকের থেকে পণ্য কিনে ভোক্তার কাছে সরবরাহ করা হচ্ছে, মাঝে থাকছেনা কোনো সিন্ডিকেট। এতে সাধারণ জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
কমিটির আহবায়ক আবদুল্লাহ আল নোমান পিয়াস জানান, প্রতি সপ্তাহে তিনদিন (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) জনতার বাজার কার্যক্রম চলবে। ভবিষ্যতে আমরা মাছ, মাংসসহ আরও পণ্য বাড়াবো।
উল্লেখ্য, সম্প্রীতি-ঐক্য-শৃঙ্খলা মূলনীতিকে ধারণ করে ‘কারো সাথে সংঘাত নয়, ভালো উদ্যোগের সাথে আমরা’ স্লোগানে নাটোর স্বার্থ রক্ষা কমিটির কার্যক্রম শুরু হয়েছে। নাটোর স্বার্থ রক্ষা কমিটি হচ্ছে সাম্য, মর্যাদা নিশ্চিত করে আগামীর সুন্দর, মানবিক, বাসযোগ্য নাটোর জেলা বিনির্মাণের লক্ষ্যে সকল দল, মত, ধর্ম, বর্ণ এবং শ্রেণিপেশার একত্রিত জোট।
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা থেক ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ১৫ জুলাই এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা সড়কে ...
স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সনাতনী পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথ ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এক ...
সব মন্তব্য
No Comments