স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে আজ মঙ্গলবার, ১৬ জুন তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বাংলাদেশস্থ রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি। সাক্ষাতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে আইআরআইয়ের সহযোগিতার প্রস্তাব দেন।
বৈঠকে জন ফ্লুহার্টি বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আইআরআইয়ের পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে স্পীকারকে অবহিত করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের দক্ষতা উন্নয়ন গণতন্ত্র সুসংহত করার জন্য গুরুত্বপূর্ণ।
স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এ অর্থ দেশে ফিরিয়ে আনতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের শাসনামলের কথা উল্লেখ করে স্পীকার বলেন, ‘আয়নাঘর, গুম, খুন, বিরোধী মতের দমন-পীড়ন এমন পর্যায়ে পৌঁছেছিল যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে গিয়েছিল।’
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের ইতিহাসের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার বিরোধী দলের সঙ্গে সকল বিষয়ে আলোচনা করে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা ধীরে ধীরে সংসদের কার্যপ্রণালী আয়ত্তে আনছেন। ইতোমধ্যে ইউএনডিপি সংসদ সদস্যদের জন্য অরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে বিশেষজ্ঞদের মাধ্যমে দায়িত্ব ও কর্তব্য বিষয়ে হাতে-কলমে ধারণা দিয়েছে।
স্পীকার বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য হচ্ছে বিরোধী দলসহ গণমানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও দেশকে দুর্নীতিমুক্ত করা।’ সরকার ও বিরোধী দল আলোচনা করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, জ্বালানি সংকটসহ জাতীয় ইস্যুগুলোতে বিরোধী দল আন্তরিকভাবে সংকট উত্তরণে সহযোগিতা করে যাচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের কনসালট্যান্ট অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় আগমন করেন।মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ...
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
সব মন্তব্য
No Comments