ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের চ্যাটসওয়ার্থ হাউসের দক্ষিণ লনের ঘাস খরার কারণে শুকিয়ে যাওয়ায় জেগে উঠেছে ৩০০’শ বছরের পুরোনো একটি বাগান। ১৬৯৯ সালে ডিউক অব ডেভনশায়ার এই বাগানটি তৈরি করেছিল। তীব্র দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সে সময়ই ঘটলো এমন চমকপ্রদ ঘটনা।
চ্যাটসওয়ার্থ হাউসের ওই বাগানটিতে রয়েছে গাছপালা লাগানোর আলাদা আলাদা ব্যবস্থা, যা পায়ে চলা পথ দিয়ে সুন্দরভাবে পৃথক করা হয়েছে। ড্রোন ফুটেজে ১৭ শতকের লনের অবশিষ্টাংশ প্রকাশ করা হয়। ফুটেজে বাগানের উজ্জ্বল অতীতের আভাস পাওয়া গেছে।
স্বাভাবিকভাবেই এই আবিষ্কারে মানুষ ভীষণ অবাক হয়েছে। নেটমাধ্যমে ভাইরালও হয়েছে এই আবিষ্কার।
পিক ডিস্ট্রিক ন্যাশনাল পার্কে পাওয়া গেছে এই বাগান। এটি ডার্বিশায়ারের চ্যাটসওয়ার্থ এস্টেটের বাগানের অংশ। এস্টেটটি ডেভনশায়ার পরিবারের মালিকানাধীন। এটি গ্রেট পার্টেরে নামেও পরিচিত। বাগানটিতে রয়েছে বিভিন্ন জাতের ফুলের বেড। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে দাবি করা হয়, আবিষ্কার না হওয়া পর্যন্ত বাগানটি কয়েক শতাব্দী ধরে ঘাসের নীচে লুকিয়ে ছিল।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments