চট্টগ্রাম অফিসঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সাথে সংঘর্ষে পর্যনবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনা ঘটেছে । এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তবে গাড়িতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা।
মীরসরাই থানার ওসি কবির হোসেন জানিয়েছেন, খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার পথে মীরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের সাথে পর্যটকবাহী মাইক্রোবাসটির সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ পর্যটকের মৃত্যু হয়।
খৈয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার বলেন, ‘পর্যটকসহ একটি মাইক্রো বাস খৈয়াছড়া ঝর্ণার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকার দিক থেকে আসা একটি ট্রেন মাইক্রোটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দক্ষিনে নিয়ে ফেলে।
জিআরপি পুলিশের এসআই খোরশেদ আলম জানান, আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ বড়তাকিয়া রেল স্টেশনের এখানে রাখা হয়েছে। নিহত সবাই হাটহাজারী উপজেলার আমান বাজারে এলাকা বাসিন্দা। নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments