স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, মহান বিজয় দিবস উদ্যাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে এ জাতীয় দিবস উদ্যাপন করতে পারে এবং সেখানে যেন কোনো দুর্ঘটনা বা নাশকতার ঘটনা না ঘটেসে জন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। আরো যেন ভালো করা যায়, সে পদক্ষেপ নেয়া হচ্ছে।
উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি এতে সভাপতিত্ব করেন।
উপদেষ্টা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বিনিময়ে অর্জিত বিজয় কারো একার নয়। এতে সবার অংশগ্রহণ ছিল। তাই এ বিজয় দিবস সবার, সব বাংলাদেশির। তিনি এসময় সকলের অংশগ্রহণে ভালোভাবে বিজয় দিবস উদ্যাপিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আরো বলেন, আন্তঃমন্ত্রণালয় সভায় বিজয় দিবস যেন সবার অংশগ্রহণে সুন্দরভাবে উদ্যাপিত হয়, সে বিষয় সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় পতাকা যাতে সঠিক রং, মাপ মেনে তৈরি করা হয় এবং সঠিক নিয়মে উত্তোলন করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া রাস্তায় যাতে ট্রাফিক শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়েও আলোচনা হয়েছে। উপদেষ্টা বলেন, বিজয় দিবসে যেন ভালোভাবে আলোকসজ্জা করা হয় ও উৎসবমুখরপরিবেশেউদ্যাপিতহয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
সভায় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা), স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদা বকশ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, পুলিশ মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম এনডিসিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments