স্টাফ রিপোটার: প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন-৫ নর্দান রুটের নির্মাণ কাজ, ২০ অক্টোবর এমআরটি লাইন-৬ (মেট্রোরেল) এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ এবং ২২ অক্টোবর ১৪০টি সেতু ও ১২টি ওভারপাস, ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি) এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রী আজ সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হবে এবং যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হবে।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো.মনজুর হোসেন, ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন, ছিদ্দিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments