দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ স্যালো ইঞ্জিন চালিত ট্রলির চাপায় গোলাম মোস্তফা নামে (৫৫) একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা হোসেনাবাদ গ্রামের বাসিন্দা এবং সে হোসেনাবাদ বাজারে একটি পরিবহনের টিকেট কাউন্টারে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম মোস্তফা হোসেনাবাদ বাজারের রাস্তার পাশে একটি গুড়ের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় স্যালো ইঞ্জিন চালিত দ্রুতগতির একটি ষ্টিয়ারিং ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গোলাম মোস্তফা কে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যান। ঘটনার পরপরই ঘাতক ট্রলির ড্রাইভার পালিয়ে যায়। ইঞ্জিন চালিত ঘাতক ট্রলিটি একই এলাকার আসলাম হোসেনের বলে জানা গেছে। দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments