স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নানান ধরনের ফন্দি আঁটছে। তারা (সরকার) মনে করেছিল ২০১৪ এবং ১৮ সালের মত যেনতেন নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে পারবে। কিন্তু জনগণ আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। অন্য কারো সাথে আপোষরফা করে লাভ নেই, সরকারকে ছাড়তেই হবে।
শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহাবেক আব্দুস সাত্তার সঞ্চালনায় এতে বক্তব্য সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুর সাত্তার, লিটন মাহমুদ, হাজী মনিরসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
সালাম বলেন, কথা স্পষ্ট, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। যে নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারবে না সে নির্বাচন দেশে আর কখনো হবে না। সরকার তাদের পতন আসন্ন দেখে মন্ত্রীরা একেক সময় এক বলছেন।
তিনি বলেন, আমরা এ সরকারের কাছে আর কোন সুষ্ঠু নির্বাচন দাবি করছি না। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিও করছি না। কারণ, আওয়ামী লীগের শরীরে সুষ্ঠু নির্বাচন বা গণতন্ত্রের কোন অবস্থান নেই। আজকে যদি আওয়ামী লীগ দেশের জনগণের কথা মেনে নিতেন, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতেন তাহলে বিএনপি সরকার পতনের একদফা আন্দোলনে যেতো না। এই আওয়ামী লীগ কখনোই স্বাভাবিকভাবে ক্ষমতা ছাড়েনি। এবারও জনতার আন্দোলনে তাদের পতন ঘটবে ইনশাল্লাহ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments