আহাছানুল মতিন নান্নু (বোচাগঞ্জ) দিনাজপুর :সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মাসুদ-উল-জাহাঙ্গীর রাজী (মাসুদ জাহাঙ্গীর)। তিনি সেতাবগঞ্জ পৌরসভার মুর্শিদহাট (সিনেমা হল রোড) এলাকার বাসিন্দা।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৫টায় সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ-উল-জাহাঙ্গীর রাজী বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি ও সাংবাদিকতা—উভয় ক্ষেত্রেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক জীবনের শুরু বিএনপির রাজনীতির মধ্য দিয়ে হলেও পরবর্তীতে বিভিন্ন বাস্তবতার প্রেক্ষিতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন এবং দলীয়ভাবে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, সক্রিয় রাজনীতি ও সাংবাদিকতা একসঙ্গে চালিয়ে যাওয়া নৈতিক, পেশাগত ও বাস্তবিক দিক থেকে বেমানান। একজন সাংবাদিকের স্বাধীনতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সক্রিয় দলীয় রাজনীতির স্পষ্ট দ্বন্দ্ব রয়েছে। দীর্ঘদিন ধরেই বিষয়টি তাকে ভাবিয়ে তুলছিল।
এমন বাস্তবতায় পর্যাপ্ত চিন্তাভাবনা ও আত্মসমালোচনার পর তিনি আজ থেকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি আরও জানান, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ এবং সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকেও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বর্তমানে দলীয় সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকায় লিখিতভাবে পদত্যাগপত্র প্রদানের সুযোগ না থাকায় তিনি গণমাধ্যমের সামনে এই ঘোষণা দিয়েছেন।
ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় ভূমিকা কিংবা মতাদর্শিক কার্যক্রমে সম্পৃক্ত না থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তার একমাত্র লক্ষ্য থাকবে সাংবাদিকতা পেশায় পূর্ণ মনোনিবেশ করা। একজন পেশাদার, নিরপেক্ষ, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিক হিসেবে সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করাই হবে তার ভবিষ্যৎ পথচলার মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে তিনি রাজনীতিতে যাদের সঙ্গে কাজ করেছেন এবং যারা তাকে সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সৎ, স্বচ্ছ ও স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের জন্য অত্যন্ত জরুরি। সেই আদর্শকে ধারণ করেই তিনি তার বাকি পেশাজীবন উৎসর্গ করতে চান।
সংবাদ সম্মেলনে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments