ডেস্ক রিপোর্ট: ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হল বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নকশি কাঁথার জমিন। টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আকরাম খান।
২৩ মার্চ থেকে শুরু হওয়া চলচ্চিত্রের এ আন্তর্জাতিক উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে ১৪টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় হয়েছে ‘নকশীকাঁথার জমিন’ ও ‘ভিরাটাপুরা ভিরাগি’।
উৎসবে প্রথম শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে ‘বিফর, নাও এন্ড দেন’ এবং ‘মাদারলেস’৷ দ্বিতীয় স্থানে আছে চলচ্চিত্র ‘স্যান্ড’ ।
তথ্যটি নিশ্চিত করে নির্মাতা আকরাম খান বলেন, আমরা খুবই আনন্দিত দেশ বিদেশের উল্লেখযোগ্য অনেক গুরুত্বপূর্ণ ছবির সঙ্গে লড়াই করে এ পুরস্কার অর্জন করায়। সবচেয়ে বেশি ভালো লাগছে মুক্তিযুদ্ধের মাসে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এ চলচ্চিত্রের সাফল্যের পেছনে চলচ্চিত্রটির কলাকুশলী অভিনেতা-অভিনেত্রী এবং প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের দারুণ অবদান রয়েছে। আমি আশা করছি, সামনের দিনগুলোতে আরও বেশি দায়বদ্ধতার সাথে কাজ করতে পারবো।”
এর আগে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনে ‘নকশিকাঁথার জমিন’।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলির কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস জানায়, চলচ্চিত্রটি কিছু আন্তর্জাতিক উৎসব ঘুরে তবেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments