স্টাফ রিপোটার: ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চেয়েছেন ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী হারুনর রশীদ মুন্না। এ সময় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে ডিএসসিসির ৬৬, ৬৭ ও ৬৮ নং ওয়ার্ডের পথে পথে নৌকা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। বুধবার সকালে ডেমরার গলাকাটাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী পথ সভা ও গনসংযোগ করেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা অঙ্গিকার বদ্ধ। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের উন্নয়নের স্বার্থে আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান নৌকার এই মাঝি।
এ সময় উপস্থিত ছিলেন ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন ও কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ বাবু, ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিন, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত সাদেকীন চপল, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা এস এম আলী হোসেন রানা, ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বঙ্গবন্ধু সৈনিক লীগের ডেমরা থানার সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো:ফারুক হোসেন, ডগাইর উত্তর ইউনিটের সভাপতি মাহবুব আলম ফয়সাল, ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফ প্রধান আল আমিন, যুবলীগ নেতা রেজাউল হক রেজু মুন্সী প্রমুখ।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments