স্টাফ রিপোটার: ২১ ও ২৬ জুন নতুন নির্মিত ৪টি গীতিআলেখ্য পরিবেশন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নবনির্মিত গীতিআলেখ্য হল: চর্যালেখ্য, আবহমান বাংলা (সুর, সংগীত, বাণী), রাগ লহরী এবং লোকনন্দন। ২১ জুন বিশ্ব সংগীত দিবসে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকাল ৫ ও সন্ধ্যা ৭ টায় যথাক্রমে ‘চর্যালেখ্য’ ও ‘আবহমান বাংলা (সুর, সংগীত, বাণী)’ পরিবেশতি হয়। একাডেমির সচিব মো: আছাদুজ্জামান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও সংগীত পরিচালক শামসুল হুদা এবং বিশিষ্ট গবেষক ও সরকারি সংগীত কলেজের অধ্যাপক কমল খালিদ। ‘চর্যালেখ্য’ পরিবেশনায় অংশ নেয় একাডেমির ১০ জন কন্ঠশিল্পী এবং প্রতিশ্রুতিশীল শিল্পীসহ মোট ৩২ শিল্পী। এম আর ওয়াসেক পরিচালিত নৃত্য পরিবেশন করেন নন্দন কলা কেন্দ্র। "আবহমান বাংলা,সুর সংগীত বাণী" পরিবেশনায় অংশ নেয় একাডেমির ১০ জন কন্ঠশিল্পী এবং প্রতিশ্রুতিশীল শিল্পীসহ মোট ৩৪ শিল্পী। নৃত্য পরিবেশন করেন একাডেমির ১৮ জন নৃত্য শিল্পী। আগামী ২৬ জুন রবিবার পরিবেশিত হবে গীতিআলেখ্য ‘রাগ লহরী’ এবং ‘লোকনন্দন’।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments