রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের রায়ে এক গ্রাহকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযানে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আরও ২৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে পল্লী বিদ্যুত সমিতির গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. এ, হালিম খান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের মিজান সরদারের ছেলে রবিউল সরদারের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ ব্যবহার সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়ায় (অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায়) তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নির্দেশে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এ, হালিম খান আরও জানিয়েছেন, একইদিন গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তারা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন থেকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ২৩ জন বিদ্যুত গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পল্লী বিদ্যুত সমিতির গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এ, হালিম খান বলেছেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্দেশনা এবং বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে গৌরনদী জোনাল অফিস কর্তৃক একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, অভিযান শুধু বকেয়া বিল আদায় বা সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম নয়; বরং এটি ছিল বিদ্যুৎ ব্যবস্থাপনায় জবাবদিহিতা, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিদ্যুৎ একটি জাতীয় সম্পদ। এর অপচয়, চুরি কিংবা বিল বকেয়া রাখা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি করে না, বরং দেশের সামগ্রিক উন্নয়ন ও সেবার ধারাবাহিকতাকেও ব্যাহত করে। তাই বিদ্যুৎ ব্যবহারে সকলের সচেতনতা, দায়িত্ববোধ এবং নিয়মিত বিল পরিশোধ অত্যন্ত জরুরি।
ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এ, হালিম খান সকল সৎ ও সচেতন বিদ্যুত গ্রাহকদের, যারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে পল্লী বিদ্যুতের সেবাকে গতিশীল রাখতে সহায়তা করছেন তাদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন, ভবিষ্যতেও অবৈধ সংযোগ, বিদ্যুৎ চুরি এবং দীর্ঘমেয়াদী বকেয়া বিলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আর এ অভিযানের ফলে এলাকায় বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আদায় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments