মোঃ সাইফুল্লাহ, সাভার: ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শওকত হোসেন নির্বাচিত হলে শ্রমিক, শিক্ষা ও স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে শওকত হোসেন বলেন, “নির্বাচিত হলে শ্রমিকদের দাবিদাওয়াকে গুরুত্ব দেওয়া হবে। হাসপাতাল নির্মাণ, আবাসন সমস্যা, বেতন কাঠামোসহ শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান করা আমার প্রথম অগ্রাধিকার।”
তিনি সাভার-আশুলিয়ার অব্যবস্থাপনা ও রাস্তাঘাটের খারাপ অবস্থার দিকে ইঙ্গিত করে বলেন, “জামগড়াতে শীতকালে হাঁটু পানি জমে থাকে। এটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত হতাশাজনক।”
শিক্ষা খাতে কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “শুধু ডিগ্রি নিয়ে বেকারত্ব দূর করা যায় না। কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সেক্টরে চাকরি পাবে এবং বিদেশেও নিজেদের অবস্থান তৈরি করতে পারবে।”
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে শওকত হোসেন উল্লেখ করেন, “আশুলিয়া একটি বড় শিল্পাঞ্চল হলেও এখানে কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই। হঠাৎ অসুস্থ হলে শ্রমিকদের হাসপাতালে পৌঁছানো ঝুঁকিপূর্ণ। নির্বাচিত হলে আমি এর দ্রুত সমাধান করব।”
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী পদক্ষেপ এবং কিশোর গ্যাং প্রতিরোধেও কঠোর অবস্থান নেবেন তিনি। তিনি বলেন, “সাভার-আশুলিয়ার তিনটি নদী দূষিত হচ্ছে। কলকারখানার বর্জ্য নদীতে পড়ছে, ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
শ্রমিক ফেডারেশন গড়ে তোলার মাধ্যমে ঝুট বাণিজ্য নিয়ন্ত্রণ করা হবে এবং এর আয় স্বাস্থ্যসেবা কেন্দ্র ও শিক্ষায় ব্যয় করা হবে। এছাড়াও নারীদের পূর্ণ স্বাধীনতা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ঝুঁকিপূর্ণ এলাকার পুনর্গঠনও তার নির্বাচনী অঙ্গীকারে রয়েছে।
শওকত হোসেন মনে করেন, “একই এলাকার পুরনো প্রার্থীরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। নতুন প্রার্থী হিসেবে আমি নতুন উদ্যম নিয়ে এলাকায় উন্নয়নমূলক কাজ করতে আগ্রহী।”
গণঅধিকার পরিষদ নতুন রাজনৈতিক দল হিসেবে জনগণের মধ্যে নতুনত্ব এবং তরুণ প্রজন্মের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments