আনিছ আহমেদ ( শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আনোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৫ মে বুধবার সকালে উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক চাউলিয়া গ্রামের আজাহার আলীর ছেলে।
নিহতের বাবা আজহার আলী জানান, বুধবার সকালে আনোয়ার হোসেন বাড়ির দক্ষিণ পাশে একটি আম গাছে আম পাড়ার জন্য গাছে উঠে। এসময় হঠাৎ আম গাছের একটি ডাল পল্লী বিদ্যুতের ৩৩ কেভি তারে লেগে যায়। সাথে সাথেই আনোয়ার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আম গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবুল হাসিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments