ডেস্ক রিপোর্ট: সাবেক উপদেষ্টা কামাল নাসের চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তারেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানী থেবে গোয়েন্দা পুলিশ আটক করেন।
গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কামাল নাসের চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন।
কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে রাজধানীর মিরপুর থেকে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে র্যাব আটক করনে। র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া ইউংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্তিত করেন।
একইরাতে ডিবি পুলিশ সাবেক ক্রিড়া সচিব মেজবাহ ইদ্দীন , এক্সিম বাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে আটক করা হয়।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জাতিসংঘের সংস্ ...
সব মন্তব্য
No Comments