ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় লোকালয় থেকে একটি ঈগল পাখির ডান পাশের ডানা ভাঙা, পা ফোলা ও জ্বরসহ গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন মোরশেদ আলম সুজন নামে এক যুবক। দেড় ফুট উচ্চতার পূর্ণাঙ্গ বয়স্ক ঈগল পাখিটির ওজন ২ কেজি ২শত গ্রাম।
গত পাঁচ দিন ধরে ওই উপজেলার রমাগঞ্জ গ্রামের যুবক ওই ঈগলটি প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন। তিনি ঈগলটির নিবিড় পরিচর্চা করেছেন। পাখিটি বর্তমানে হাটতে পারে, তবে ডানা মেলে উড়তে আরও দু’দিন সময় লাগতে পারে।
উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চৌমুহনী এলাকার যুবক মোরশেদ আলম সুজন জানান, গত পাঁচ দিন আগে রমাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ব্যাপারী বাড়ির একটি পুকুরে মাছ শিকার করে ঈগলটি ফেরার সময় বাচ্চারা ইট নিক্ষেপ করে ঈগলটিকে গুরুতর অসুস্থ করে। এতে ঈগলটির ডান পাশের ডানা ভেঙে যায় এবং পায়ে গুরুতর জখম হয়। এরপর বাচ্চারা ঈগলটিকে বাজারে এনে খেলা করে, এসময় আমি দেখে সেটিকে উদ্ধার করি। উদ্ধারের পর ঈগলটিকে ভেটনারি চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। ঈগলটি এখন হাটতে পারছে।
ঈগলটি মাছ ও মাংসসহ সব ধরনের খাবার খাচ্ছে। তবে উড়তে পারছে না। আপাতত তাকে খাচায় সংরক্ষণ করা হয়েছে। ঈগলটি এখন মোটামুটি সুস্থ রয়েছে। খবর পেয়ে সোমবার (১৯ জুলাই) দুপুরে ঈদলটি নিয়ে গেছেন বন বিভাগ।
এ ব্যাপারে বন বিভাগের লালনমোহন রেঞ্জ কর্মকর্তা আশিষ কুমার বলেন, ঈদলটি পূর্ণাঙ্গ বয়স্ক। এটি বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে আছে। পাখিটির চিকিৎসা দিয়ে খুব দ্রুত সেটি আমরা অবমুক্ত করবো।
বন ও পরিবেশ থেকে এ ধরনের পাখি অনেকটা বিপনś। এটি পরিবেশের ভারসম্য রক্ষা করার পাশাপাশি সৌন্দয্য বৃদ্ধি করে। এমন দৃষ্টি নন্দন ঈগল পাখি সংরক্ষনের দাবি এলাকাবাসীর।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments