সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিএনপি-জামাতের হত্যা,ষড়যন্ত্র,অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধ ও যেকোন ধরনের অপশক্তি রুখে দিতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মাট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষে জামালপুর যুবলীগ "তারুণ্যের জয়যাত্রা" ও সমাবেশ করে।
বুধবার(১ নভেম্বর) সকাল ১০ টায় বকুলতলাস্থ বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা কার্যালয়ের সামনে থেকে জয়যাত্রাটি শুরু হয়ে দয়াময়ী মোড়ে এসে সমাপ্ত হয়।
দয়াময়ী মোড়ে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে যুবলীগ জামালপুর জেলার শাখার সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী,সাধারন সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, জামালপুর সদর-৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা মো. মোজাফ্ফর হোসেন,পৌর আওয়ামিলীগের সভাপতি মাসুম রেজা রহিম,সাধারন সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু,জেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান।
সমাবেশে বক্তরা বলেন,বিএনপি-জামাতের মহাসমাবেশ,হরতাল,অবরোধ,বাংলার মানুষ প্রত্যাখান করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশে উন্নীত হয়েছি। বিএনপি-জামাতের দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের কবর রচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে চতুর্থবারের মত ক্ষমতায় এনে স্মাট বাংলাদের পথে এগিয়ে যেতে হবে। এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments