বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী সিজান চ্যাম্পিয়ন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. জাকির হোসেন রানার্স-আপ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আজ ০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক আবদুস সাত্তার, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশের খেলাধুলার সামগ্রিক মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক ...
সিলেট অফিস: পাকিস্তানকে টানা দুই টেস্টে হারিয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে ১০৪ রানের জয়ের পর সিলেটে দ্বিতীয় টেস্টেও ৭৮ রানে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। মঙ্গলবার, ১৯ মে ২০২৬, লিসবনের সিদাদে দো ফুতেবোলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনা ...
স্টাফ রিপোর্টার: বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সারা দেশে ছড়িয়ে দিতে আগামী বছর থেকে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনু ...
সব মন্তব্য
No Comments