স্টাফ রিপোর্টার: ১৫ আগস্টের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভোজের আয়োজন করেছে ডেমরা থানা আওয়ামী লীগের ৬৪ ওয়ার্ডের বাঁশেরপুল ৫, ৬ ও ৭ নং ইউনিট। গতকাল শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা, দোয়া ও গণভোজের এ আয়োজন করা হয়। এ সময় ২ হাজার লোকের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র মশিউর রহমান মোল্লা সজল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে হঠাৎ কেঁদে ফেলেন প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র মশিউর রহমান মোল্লা সজল। তিনি বলেন, জাতির পিতাকে হত্যার নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান। আর গ্রেনেড হামলায় সরাসরি জড়িত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের মরণোত্তর এবং গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে বিচারের আওতায় আনতে হবে।
৬৪ নং ওয়ার্ড কাউন্সিল মাসুদুর রহমান মোল্লা বাবুলের সভাপতিত্বে এবং ৫ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিকের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হানিফ তালুকদার, ৫ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো: জালাল আহমেদ, ৬ নং ইউনিটের সভাপতি মো: মিজানুর রহমান টিটু, মো: শাহ্ আলম প্রমুখ। স্মরণসভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments