মো.পাভেল ইসলাম রাজশাহী: ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলম হোসেন (৪২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজশাহী রেলস্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখা (আরএনবি)।
গ্রেফতার আলম নগরীর বোয়ালিয়া থানার শিরোইল মাছুয়াপাড়া এলাকার মো. সাদেক আলীর ছেলে।
রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জ্বল আলী বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আমাদের এক সদস্য সাদা (সিভিল) পোশাকে গিয়ে টিকিট কালোবাজারিকে শনাক্ত করে।
তিনি আরও বলেন, যারা ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন মূলত তাদের টার্গেট করেই এই টিকিটগুলো বিক্রি করা হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের নতুন মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার প্রতিবেদককে বলেন, টিকিট কালোবাজারি দূর করতে আমরা সব সময় অভিযান চালাচ্ছি। গ্রেফতার আলম হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments