বরিশাল অফিস: প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনোভাবেই জালিয়াতি বা কারচুপির সুযোগ রাখা হয়নি।
রোববার সকালে বরিশাল সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল, ডিজিটাল টিম এবং অবজারভেশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার জানান, প্রবাসী ভোটারদের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে ভোটার পরিচয় নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনিয়ম না ঘটে। পাশাপাশি ব্যালট ও ভোটগ্রহণ কার্যক্রমের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, “ভোটের বিশ্বাসযোগ্যতা রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।”
সভায় উপস্থিত কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ের প্রস্তুতি, ডিজিটাল নজরদারি এবং নিরাপত্তা পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments