রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক আটকে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর যান চলাচল বন্ধ রয়েছে।
আজ বুধবার (১৩ আগষ্ট) বিকেল ৪টার দিকে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টা ধাওয়া ও কিলঘুষি। কিছুক্ষণের মধ্যে গোটা বাস টার্মিনাল দখলে নেন শ্রমিকেরা। অবস্থা বেগতিক দেখে সরে যায় ছাত্র-জনতা।
নথুল্লাবাদ বাসশ্রমিক মো. আব্দুস সালাম খান বলেন, ‘কেন তারা ড্রাইভারকে মারল। ড্রাইভার নিজেকে রক্ষায় বাসের ছাদে উঠলেও সেখানে গিয়ে ছাত্ররা মারধর করে। নিত্য এমন নির্যাতনের শিকার হওয়া যাবে না। নথুল্লাবাদে আর আন্দোলন হবে না। আন্দোলন যারা করে, তারা যেন শেবাচিমে গিয়ে করে। শ্রমিকের পেটে ভাত নেই, এই আন্দোলন আমরা মানি না।’
তবে আন্দোলনে নেতৃত্বদানকারী মহিউদ্দন রনি বলেন, আন্দোলনে ছাত্ররাও নেমে পড়েছে। আজ বুধবার সাগরদি মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমেছে। তিনি বলেন, ‘আপনারা যে যেভাবে পাড়েন, স্বাস্থ্য খাতের সংস্কারে আন্দোলনে নেমে পড়ুন।’ তিনি জানান, নথুল্লাবাদে শ্রমিকেরা তাঁদের ওপর বিকেলে হামলা চালিয়েছেন। এতে তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জানা গেছে, নথুল্লাবাদ বাস টার্মিনাল শ্রমিকেরা দখলে নিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। বর্তমানে কোনো যানবাহন চলছে না।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার বলেন, আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের মারামারি হয়। পরে ছাত্ররা বাসস্টান্ড ছেড়ে চলে যান। শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments