আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা গ্রামের ছামেদুল হক কেনা (৬৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে ছামেদুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ছামেদুল হক কেনা (৬৫) চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকার মৃত সায়েদ আলী মণ্ডলের ছেলে। লাশ উদ্ধারের বিষয় সাংবাদিকদের নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান।
স্থানীয় সূত্রমতে, কৃষক ছামেদুল হক কেনার সঙ্গে প্রতিবেশী মো. হারুন ও সিদ্দিক খলিফার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে যান হারুন ও সিদ্দিকসহ তাঁদের লোকজন। এ সময় বাধা দিতে গেলে ছামেদুলের ওপর হামলা চালিয়ে তাঁকে মারধর ও খেতের পানিতে চুবিয়ে গুরুতর আহত করা হয়।
ছামেদুলকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে পারভেজ, ছোট ভাই ফজলুল হকসহ তিনজন আহত হন।
ছামেদুলের ছেলে পারভেজ বলেন, ‘আমার বাবা-চাচাদের স্বত্ব দখলীয় জমি কোনো কাগজপত্র ছাড়াই জোর করে দখল করতে গিয়েছিল হারুন ও সিদ্দিকরা। তাদের বাধা দিতে গিয়েই খুন হয়েছেন আমার বাবা। আমাদের মারধর করে আহত করেছে।’ বাবা নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ শাস্তি দাবি করেছেন পারভেজ।
জেলার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. আহসানুল মতিন সৈকত জানান, হাসপাতালে আনার আগেই ছামেদুল হক কেনার মৃত্যু হয়েছে।
ছামেদুল হক কেনার লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ সুপার মো. আকরামুল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments