স্টাফ রিপোটার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় খুব কম, আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মাওলানা ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ডা জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. জাফরউল্লাহ চৌধুরীর স্মরণ সভায় তার জীবনের নানা দিক তুলে ধরেন তিনি। তার মানবকল্যাণে নিয়োজিত জীবনের কথা শ্রদ্ধা করে বক্তব্যে তুলে ধরেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, জাফর উল্লাহ ভাই, তার যোগ্যতায় কতটুকু সম্মান দেশ থেকে পেয়েছেন জানি না। তবে তাকে জাতি আজীবন মনে রাখবেন। তিনি মানবকল্যাণে শুধু কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন।
তিনি বলেন, এদেশের মানুষ সরকারকে বারবার চলে যেতে বলছে। তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু এই সরকার জগৎদল পাথরের মতো চেপে বসে আছে। এই প্রতিবাদ গুলোই জাফর উল্লাহ ভাই করে গেছেন। তার উদ্দশে ছিল এই ফ্যাসিস্ট সরকার সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
বিএনপি মহাসচিব বলেন, তরুণকে এগিয়ে আসতে হবে এই দেশ ও জাতিকে রক্ষা করতে। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। জাফর উল্লাহ ভাই সংগ্রাম করে গেছেন। আসুন আমরা এই দেশ জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে করি।
তিনি আবার বলেন, এখন সময় খুব কম, আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত।
ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে জাফর উল্লাহ চৌধুরীকে স্মরণ করে বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন ও ট্রাষ্ট অধ্যাপক আলতাফুন্নেসা, রাষ্ট্র সংস্থার আন্দোলনের প্রধান সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ুম, গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক বাবুল বিশ্বাস, গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডা: সাইদ উজ জামান অপু। সভা পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক ড. আবু ইউসুফ সেলিম।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments