স্টাফ রিপোর্টার: সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে ঘোষিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিন আওয়ামী লীগ-যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগসহ দলের অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার গণমাধ্যমে পৃথক পৃথক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনগুলোর নেতারা এসব তথ্য জানিয়েছেন।
সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে ঘোষিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিন আওয়ামী লীগ। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রিয়াজ। তিনি জানান, জুন রোজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় বাজেট ঘোষণার পর পর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবিরসহ নগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
২০২৪-২৫ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে বিকাল ৫টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করতে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। বুধবার এতথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। তিনি জানান, যুবলীগের মিছিলে যোগ দিতে ঢাকা মহানগর দক্ষিনের অর্ন্তগত সকল থানা-ওয়ার্ড নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উত্থাপনের পরপরই মিছিল করবে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেট পরবর্তী প্রতিক্রিয়া এবং অন্তর্ভুক্তিমূলক, গণমুখী ও শিক্ষাবান্ধব আওয়ামী লীগ সরকারের বাজেটকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টায় আনন্দ মিছিল করবে বাংলাদেশ ছাত্রলীগ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হবে।
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
সব মন্তব্য
No Comments