ডেস্ক রিপোর্ট: রাজধানীর মালিবাগ রেল ক্রসিংয়ে একটি ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাস সংঘর্ষ হয়। এর ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় রাত ১০টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
তিনি বলেন, দুর্ঘটনার পর ঢাকা রেলওয়ে পুলিশ, ডিএমপির থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে আসে। পরে সকলের সম্মিলিত চেষ্টায় সোহাগ পরিবহনের বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়। এর পরে রাত ১১টা ২ মিনিটের দিকে আবারও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হয়। দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল। তবে উদ্ধার কাজ সমাপ্ত হওয়ার পর আবারও রেল যোগাযোগ শুরু হয়েছে।
উল্লেখ্য, কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে মালিবাগে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments