পিরোজপুর অফিস: ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে জেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিন, জেলা বিএনপির সাবেক সদস্য কামাল আহমেদ খান, আহ্বায় কমিটির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার, যুগ্ন আহ্বায়ক রিয়ার সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা মহিলা দলের সদস্য সচিব রহিমা আক্তার হাসি । সঞ্চালনা করেন জেলা ছাত্রদল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু।
বক্তারা বলেন, ভিন্নমত দমন ও গণতান্ত্রিক কণ্ঠ রোধের উদ্দেশ্যেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। এসব হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments