আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিধবা নারীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা বাতিল করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।
এ অভিযোগ করেন ভাতা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী খয়শ্বরী কোচের । তিনি উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের মৃত রত্নেশ্বর কোচের স্ত্রী। খয়শ্বরী কোচ জানান গত প্রায় ৫ বছর পুর্বে তার নামে বিধবা ভাতার কার্ড হয়।
চার বছর পর্যন্ত তিনি বিধবা ভাতা ভোগ করে আসলেও গত এক বছর যাবৎ তিনি আর ভাতা পাননা।
ভাতা না পেয়ে খয়শ্বরী কোচনী গত এক বছব তিনি অনাহারে অর্ধহারে মানবেতর জীবনযাপন করে আসছেন।
ভাতা না পাওয়ার বিষয়টি জানতে তিনি বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন। কিন্তু কোন সারা পাননি তিনি। অবশেষে ৪ ডিসেম্বর বুধবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরে আসেন। এ অফিসে এসে তিনি জানতে পারেন 'তাকে মৃত দেখিয়ে তার ভাতার কার্ডটি বাতিল করা হয়েছে। এ তথ্য জানতে তিনি বিপর্যস্ত হয়ে পরেন। ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী জানান,“অনুসন্ধানের সময় তার উপস্থিতি না থাকায় তাকে নিরুদ্দেশ বা মৃত দেখানো হয়েছে। একারণে তার নামের ভাতা বন্ধ করা হয়েছে।
তবে, তার ভাতার কার্ডটি তিনি যাতে পুনরায় পান বিষয়টি তিনি দেখবেন বলে জানান ।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments