যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকরে সহায়তা করলে সমান অপরাধী হবে
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জেরে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের অবৈধ নিষেধাজ্ঞা কার্যকর থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য। আর কেউ যদি এটি কার্যকরে সহায়তা করে তাহলে মার্কিনিদের সমান অপরাধী হিসেবে গণ্য হবে।
শুক্রবার (২৮ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্ক বার্তায় এই হুঁশিয়ারি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা পুরোপুরি বেআইনি, অযৌক্তিক এবং চরম নিন্দনীয়। আন্তর্জাতিক আইনি নীতি লঙ্ঘনকারী এই পদক্ষেপ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী অপরাধের শামিল।
বার্তায় বলা হয়, ওয়াশিংটনের এই অর্থনৈতিক পদক্ষেপ ইরানের লাখ লাখ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, অর্থনীতি ও স্বাস্থ্যসেবাকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দেবে। কোনো দেশ যদি নিষেধাজ্ঞা কার্যকরে সহায়তা করে তাহলে একটি দেশের অবৈধ ইচ্ছাকে অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার দায়ে দায়ী হবে তারা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশ্বজুড়ে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকার সামরিক কিংবা অর্থনৈতিক চাপ থেকে নিজেদের সার্বভৌমত্ব ও নাগরিক স্বার্থ রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না তেহরান।
এর আগে গত সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর অর্থনৈতিক ইতিহাসের অন্যতম কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন। তিনি ঘোষণা দেন, তেহরানকে অর্থ পাচারে সহায়তা করা সমস্ত দেশ ও প্রতিষ্ঠানকে মার্কিন ডলার ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্কবার্তায় জানান, যেসব দেশ বা সংস্থা ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় মার্কিন অর্থ মন্ত্রণালয় ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। কাদামাটির স্তূপ সরিয়ে চলছে প্রাণের খোঁজ। নেপাল পুলিশের বরাতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৮টি জেলা থেকে ৩৫ ...
সব মন্তব্য
No Comments