সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে এন্টারপ্রেনার্স ডেভলেপমেন্ট প্রজেক্ট(ইএসডিপি) থেকে ট্রেনিং নেয়া উদ্যোক্তাদের উদ্যোগে ডিসি অফিসে করা ছাদ বাগানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।
১৭ মে(মঙ্গলবার) বিকেলে ডিসি অফিসের ছাদে এই বাগানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এডিসি(সার্বিক) মোখলেসুর রহমান,জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল জলিল,জামালপুর ইএসডিপি এন্টাপ্রেনার্স এসোসিয়েশনের আহ্বায়ক সুমন মাহমুদসহ সকল যুগ্ম-আহবায়ক এবং কমিটির সদস্য,ডিসি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ছাদ বাগানটি ঘুরে দেখেন এবং জামালপুরে ইএসডিপি থেকে ট্রেনিং নেয়া উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন জামালপুরে ডিসি অফিসের ছাদ বাগান থেকে জেলা এবং দেশের সকল অফিস ছাদ বাগন করার উদ্যোগ নিবেন। অফিসের এবং বাসা-বাড়ীর ছাদ ফেলে না রেখে বাগান করার উদ্যোগ নিতে বলেন ডিসি মহোদয়।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মুর্শেদা জামান জামালপুর ইএসডিপি এন্টাপ্রেনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে ডিসি'র কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হন।
জামালপুর ইএসডিপি এন্টাপ্রেনার্স এসোসিয়েশনের আহ্বায়ক সুমন মাহমুদের সভাপতিত্বে আলোচনায় নেতৃবৃন্দ উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার কথা ডিসি মহোদয়ের কাছে তুলে ধরেন এবং ডিসি মহোদয় জেলার উদ্যোক্তাদের সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য এডিসি(সার্বিক) কে নির্দেশ দেন এবং এসোসিয়েশনকে সমস্যাগুলি লিখিত আকারে দিতে বলেন। এসময় জেলার ইএসডিপি উদ্যোক্তারা জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments