ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে হেলাল মিয়া (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে একটি বিলের জমিতে এ ঘটনা ঘটে। আহত হেলাল ওই গ্রামের সাত্তার মিয়ার ছেলে। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বজনরা জানান, বিকেলে হেলাল মাছ ধরতে বাড়ির পাশে একটি বিলের জমিতে যায়। এ সময় একটি বিষাক্ত তার পা কামড়ে ধরে। পরে সে সাপটিকে ছাড়িয়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে ঘরের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আবিদ হাসান জানান, বিষাক্ত সাপে কাটা রোগীকে হাসাপাতালে আনার পর তার শরীরে এন্টিভেনম পুশ করা হয়। এতে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আসে। বর্তমানে সে শঙ্কামুক্ত।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments