ডেস্ক রিপোর্ট: সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভূটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। জোড়া গোল করেন শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুন। এছাড়া ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডা একটি করে গোল করেন।
সোমবার (১৩ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ২ মিনিটের তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ভূটানের ডিফেন্ডার রিজিন ওয়াংমো ক্লিয়ার করতে গেলে তহুরার পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। ম্যাচের ৪১তম মিনিটে মারিয়া মান্ডার কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিপা। প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
বিরতির পর নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন রিপা। ম্যাচের ৬৮তম মিনিটে গোল করে দলকে আরও এগিয়ে নেন ঋতুপর্ণা চাকমা। আর ম্যাচের শেষ সময়ে মারিয়া মান্ডার গোলে ৬-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments