প্রতাপ হোড়, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চা বিক্রেতা ইয়াছিন আলী শহরের সুলতানপুর গ্রামের শাহাবাজের পুত্র। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ এ লাশ উদ্ধার করে। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আস্দাুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের নুরুজ্জামান জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মাছের ঘেরের দক্ষিণপাশে বাইপাস সড়কের উপর তাজা রক্ত ও সেখানে পড়ে থাকা একটি জুতো দেখে পথচারীরা ভিড় জমায়। পরে তারা বাইপাস সড়কের পাশে লাগানো নেপিয়ার ঘাস বনের পার্শ্ববর্তী জলাশয়ে অনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গলাকাটা পুরুষের লাশ দেখে তাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে সদর থানায় খবর দিলে পুলিশ সাড়ে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে দুর্বত্তরা তাকে অন্য স্থান থেকে ধরে এনে বাইপাস সড়কের উপর জবাই করে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুরে এক নারী এসে ওই লাশ তার স্বামী ইয়াছিনের বলে জানায়। পুলিশ ওই নারীকে জিজ্ঞাসাবদ করছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, গলাকাটা লাশটি শহরের সুলতানপুরের চা ব্যবসায়ি ইয়াছিন আলীর। পুরাতন সাতক্ষীরায় তার চায়ের দোকান আছে। তবে তার মুণ্ডু পাওয়া যায়নি। স্থানীয় বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ধারনা করা হচ্ছে বুধবার ভোরের কোন এক সময়ে তাকে জবাই করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments