সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর থানায় দায়ের করা এক কিশোরী গণধর্ষণ মামলার চার আসামিকে আগাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। আসামিরা সম্পর্কে বন্ধু এবং একই এলাকার বাসিন্দা।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্টে স্বশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে আসামি চার বন্ধুকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলার আসামিরা হলো, ইসলামপুর পৌর শহরের গাওকুড়া দর্জিপাড়া এলাকার বাসিন্দা মামিনুলের ছেলে মাহিন রহমান জুবাই (১৮), সোনা আলীর ছেলে বাবু (২৮), সুরুজের ছেলে রাকিব (২০) এবং ভেঙ্গুড়া সর্দারবাড়ী মোড় এলাকার পিন্টুর ছেলে মাহফুজ (২০)।
বুধবার দুপুরে এসব তথ্যের সত্যতা স্বীকার করেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাত ৮টার দিকে পৌর শহরের রৌহারকান্দা ব্রিজ এলাকায় এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে যায় ১৫ বছর বয়সী এক কিশোরী। একা পেয়ে ওই কিশোরীকে স্থানীয় একটি কাঠের বাগানে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করে। ওই ঘটনার তিন দিন পর গত ২৯ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে গণধর্ষণের ঘটনায় জড়িত চারজনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় মামলা করেন। মামলার দায়ের পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরে রৌহারকান্দা ব্রিজ এলাকায় বেড়াইতে যায় ওই কিশোরী। এসময় আসামি মাহিন রহমান জুবায়ের বেড়ানোর কথা বলে ওই কিশোরীকে পৌর শহরের একটি কাঠের বাগানে নিয়ে যায়। সেখানে আসামি বাবু মোবাইল ফোনের মাধ্যমে তার বন্ধু রাকিব এবং মাহফুজকে কল করে ঘটনাস্থলে নিয়ে আসে। এক পর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই আসামি মাহিন ধাক্কা মেরে ওই কিশোরীকে মাটিতে ফেলে দেয়। এসময় ডাক-চিৎকার করলে মুখ চেপে ধরে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে মাহিন। এরপর বাবু, রাকিব এবং মাহফুজ পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছিলাম। কিন্তু আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলো। এক পর্যায়ে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত চার আসামিরা স্বশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন করে। বিজয় ৭১ ভবনে ২১ নম্বর কোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চ আগাম জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে হাইকোর্টের দায়িত্বে সংশ্লিষ্টরা চার আসামিকে রাজধানীর শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। আমরা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments