রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান শেষে
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ দুপুরে ইস্কন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রথযাত্রার উদ্বোধনী বক্তব্য দেওয়ার শেষ দিকে প্রচণ্ড গরমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়।
শায়রুল কবির খান বলেন, অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত মির্জা ফখরুলকে তার বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তিনি এখন সম্পূর্ণ বিশ্রামে আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান শায়রুল কবির খান। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগেও একাধিকবার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ইস্কনের রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। হঠাৎ অসুস্থতার কারণে মির্জা ফখরুল অনুষ্ঠান শেষ না করেই স্থান ত্যাগ করেন।
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার, ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ার ...
সব মন্তব্য
No Comments