ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ ফুলতলা উপজেলা ও ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সদ্য প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপপী’র রূহের মাগফেরাত কামনায় সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্যা, জেলা আওয়ামীলীগের সদস্য অসিত বরণ বিশ্বাস, বিলকিস আক্তার ধারা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা ও আবু তাহের রিপন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসকে আলী ইয়াসিন, সাধারণ সাধারণ শহীদুল্লাহ প্রিন্স, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি, এসকে মিজানুর রহমান, মহিলা আওয়ামীলীগ নেতা বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, শাহিদা ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকলীগ নেতা অজয় নন্দী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ রফিকুল ইসলাম। উল্লেখ্য, গত ৮ জানুয়ারী রাত ১.৩০ মিনিটে নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
সব মন্তব্য
No Comments