ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষসহ গাইবান্ধার নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে আজ ১১ জানুয়ারি মঙ্গলবার, বিকেল সাড়ে ৪টায় ঢাকার পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সিপিবি সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের মানুষ ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াই-সংগ্রাম করছে হামলা-মামলা-গ্রেফতার-নির্যাতন করে তা দমন করা যাবে না। তিনি বলেন, যারা মানুষের ভোটাধিকার হরণ করেছে তারাই দেশদ্রোহী। রাষ্ট্রদ্রোহ মামলা হলে সেটা ক্ষমতাসীনদের বিরুদ্ধেই হওয়া সংগত।
সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম-এর সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পদাক কমরেড সাজ্জাদ জহির চন্দন-এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও ঢাকা দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক কমরেড জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা উত্তর কমিটির সাধারণ সম্পাদক কমরেড লুনা নূর এবং কেন্দ্রীয় কমিটির সংগঠক ও ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবিদ হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধায় সিপিবি প্রার্থীকে ভোট ডাকাতির মাধ্যমে ‘পরাজিত’ করার কাজে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় সরকার দলীয় সাংসদ। তারা এতেই ক্ষান্ত হয়নি, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, চেয়্যারম্যান পদপ্রার্থী কৃষক নেতা সাদেকুল ইসলাম মাস্টারসহ ৮জন নেতাকর্মীর নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে জুলুম-নির্যাতন চালাচ্ছে।
সমাবেশে বক্তারা আরো বলেন, অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং হামলা নির্যাতন বন্ধ করা নাহলে সমুচিত জবাব দেয়া হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট, পল্টন মোড় ঘুরে মুক্তি ভবনে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments