স্টাফ রিপোটার : রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরা বার বার হামলার শিকার হচ্ছেন এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না। মাহে রমজানের পবিত্রতা ভেঙে যারা সন্ত্রাস ও নৈরাজ্য করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের উপর হামলা হচ্ছে মুক্ত গণমাধ্যমের কন্ঠরোধ করা।
আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে সিলেট বিভাগীয় জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এ কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, আবদুল্লাহ সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় নেতা বশির লস্কর, মোঃ নজরুল ইসলাম বাবুল, মোঃ কুনু মিয়া।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments